পরম করুণাময় মহান আল্লাহর নামে বহুল কাঙ্খিত হজ পালনের জন্য পরিকল্পনা করছেন কি? আপনার এই মহিমান্বিত যাত্রায় বিশ্বস্ত সফর সঙ্গী হিসেবে আমরা আপনাদের সেবায় প্রতিজ্ঞাবদ্ধ। পবিত্র হজ পালনে আমরা আপনার প্যাকেজটিকে সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করার লক্ষ্যে আরামদায়ক বাসস্থান , স্বাস্থ্যসম্মত আহার, পরিকল্পিত পরিবহন এবং অভিজ্ঞ গাইড এর ব্যবস্থা করে থাকি। আপনাদের সুবিধার লক্ষ্যে হজ প্যাকেজ সম্পর্কিত সকল তথ্য আমাদের ওয়েবসাইটে সন্নিবেশিত করা হলো।

  • প্রাক-নিবন্ধন

  • *‌এজেন্সি নির্বাচন
  • *তথ্য পূরণ
  • *পেমেন্ট ভাউচার তৈরি
  • *ব্যাংকে অর্থ পরিশোধ
  • *ব্যাংক হতে সনদ গ্রহণ

  • প্রাক নিবন্ধন করতে যে সকল তথ্য প্রয়োজন:

  • প্রাক-নিবন্ধনের জন্য ১৮ বছরের উর্ধ্বের হজযাত্রীর জন্য জাতীয় পরিচয়পত্র / পাসপোর্ট, ১৮ বছরের নীচের বয়সীদের জন্মনিবন্ধন / পাসপোর্ট প্রয়োজন।
  • দ্বিতীয় পর্ব - প্রাথমিক নিবন্ধন

  • ** এজেন্সি নির্বাচন
  • ** তথ্য পূরণ
  • ** ভাউচার তৈরি করুন
  • ** পেমেন্ট
  • ** সনদ গ্রহণ

  • প্রাথমিক নিবন্ধন করতে যে সকল তথ্য প্রয়োজন :

  • সরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধন সনদ এবং পাসপোর্ট প্রয়োজন। আপনি প্রাক নিবন্ধন সনদে বর্ণিত ট্র্যাকিং নম্বর দিয়ে হজ পোর্টালের পিলগ্রিম সার্চ অপশনের মাধ্যমে নিবন্ধনযোগ্য কিনা তা যাচাই করতে পারবেন।
  • নিবন্ধন দুটি পর্যায়ে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক নিবন্ধন (বিস্তারিত জানতে ২০২৬ সনের প্রাথমিক নিবন্ধনের বিজ্ঞপ্তি দেখুন) এবং পরবর্তীতে হজ প্যাকেজ ঘোষণা হলে অবশিষ্ট টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে
  • তৃতীয় পর্ব - নিবন্ধন পরবর্তী কার্যক্রম

  • ** নিবন্ধনের পরে হজযাত্রী তাদের নিবন্ধন সনদসহ পাসপোর্ট এজেন্সির কাছে জমা দিবেন।
  • ** হজযাত্রী সরকার অনুমোদিত মেডিক্যাল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষাসহ (ইনফ্লুয়েঞ্জা ও ম্যানিনজাইটিস) ভ্যাকসিন গ্রহণ করবেন এবং মেডিক্যাল সনদ ও কলেরার সনদ সংগ্রহ করবেন।
  • ** এজেন্সির নির্ধারিত তারিখে হজযাত্রীর নিজ জেলার ইসলামিক ফাউন্ডেশনে অথবা ঢাকা হজ অফিসে প্রশিক্ষণ নিবেন।
  • ** এজেন্সির নিকট থেকে পাসপোর্ট, টিকেট ও ভিসা ফ্লাইটের পূর্বেই সংগ্রহ করবেন।
  • ** ফ্লাইটের আট ঘন্টা পূর্বে হজযাত্রী ইমিগ্রেশনের জন্য হজ অফিস, ঢাকায় রিপোর্ট  করবেন।

হজ ফ্লাইট (এয়ারলাইনস)

বাংলাদেশ থেকে সৌদি আরবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স যোগে সরাসরি হজ ফ্লাইট পরিচালিত হবে